ভোলায় মাস্ক ব্যবহার না করায় ২০০ টাকা জরিমানা গতকাল ১৮ আগস্ট (বুধবার) লকডাউন শিথিলের অষ্টম দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম সন্ধ্যা ৭ টায় বাজার পরিদর্শন কালে অসচেতনতার দায়ে দুই দোকান মালিককে শাস্তি স্বরূপ অর্থ জরিমানা করেন।
ভোলা সদর বাজারের ঘোষপট্টিতে অসচেতন দুই দোকান মালিককে দুইশত টাকা করে জরিমানা করেন ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডবিধি ৬০ এর ২৬৯ নং ধারা মোতাবেক মোঃ মান্নান ও মোঃ সিজার নামক দুই দোকান মালিককে এই শাস্তি দেয়া হয়।
দোকান চলাকালীন মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারনে এই অর্থদণ্ড করা হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম