কক্সবাজারের পানিরছড়া মামুন মিয়া বাজার থেকে ৭৫ রাউন্ড গুলি ও তাজা কার্তুজ’সহ আটক ২।
কক্সবাজারের রামু উপজেলা পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকায় র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজারের অভিযানে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জন অস্ত্র চোরাচালানকারী’কে আটক করেছে।

১৯ শে আগষ্ট বৃহস্পতিবার বেলা ২:২০ ঘটিকার সময় রামু উপজেলার পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকা থেকে কক্সবাজার র্যাব-১৫ গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় অস্ত্র চোরাচালানকারী কক্সবাজার জেলার রামু পানিরছড়া মামুন মিয়া বাজারের মুন্সী মার্কেট স্থানে অস্ত্র সস্ত্র ক্রয় বিক্রয় করার সময় এমন অবস্থায় র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জন অস্ত্র চোরাচালানকারী’কে আটক করেছে।
আটককৃত আসামিরা হলেন( ১) ইসকান্দারুল হক(৩০) পি:মৃত কাজি ফজলুল হক ৯ নং জঙ্গলখাইন ইউনিয়নের নাইখান ৬ নং ওয়ার্ড পটিয়া থানা চট্টগ্রাম জেলা।
(২) সরওয়ার কামাল(৩১) পিতা: আবুল হোসেন ১১ নং রশিদ নগর ইউনিয়নের রামু থানার বড় ধলিরছড়া ৩ নং ওয়ার্ড কক্সবাজারের বাসিন্দা।
ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জনকে গ্রেফতার করেছে।
র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকায় অস্ত্র সস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯আগস্ট/জই