সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযান ১৪, হাজার পিস ইয়াবা জব্দ।
টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সীমান্তবর্তী এলাকার সমুদ্র পথ হয়ে মায়ানমার মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে অনুপ্রবেশ করার সময়, বাংলাদেশ টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে: কমান্ডার মীর ইমরানুর রশীদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ মায়ানমার কিনারায় অভিযান পরিচালনা করে ১৪, হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের জওয়ানরা।
১৯শে আগষ্ট শুক্রবার রাত ৭:০০ টা:-টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ মায়ানমারের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা নিয়ে বাংলাদেশে একটি কাঠের তৈরি নৌকা অনুপ্রবেশ করতে দেখা যায়, নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে: কমান্ডার মীর ইমরানুর রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি ধাওয়া করলে একপর্যায়ে তারা একটি কালো রঙের পলিথিন ব্যাগ পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মায়ানমার সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়, এসময় পানি হতে কালো পলিথিনে মোড়ানো ব্যাগটি উদ্ধার করা হয়, এবং পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১৪, হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে: কমান্ডার মীর ইমরানুর রশীদের সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।
তিনি আরো জানান বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি,দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০আগস্ট/জই