• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা থেকে
আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর
রহমানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক
আজ শুক্রবার (২০ আগস্ট) বেলা ৪ টায় ঢাকা কাকরাইলস্থ ইসলামী ব্যাংক
জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকৎিসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমান
ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা
ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শোক বার্তায় ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ স্বাধীন বাংলাদেশের শিক্ষার
উন্নয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন। তিনি ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং
মহান মুক্তিযদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । বাংলাদেশে তিনি একজন খ্যাতনামা
অর্থনীতিবীদ ছিলেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির গুরত্বপূর্ণ দায়িত্ব ব্যতিত
ডীন,বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক, সিনেট,
সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সদস্যসহ গুরুত্বূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে ১২ জানুয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিন
সর্বপ্রথম ক্লাশ নিয়ে বিশ্ববিদ্যালযের অগ্রযাত্রা শুরু করেছিলেন।

তাঁর মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম আর দেশ একজন অভিজ্ঞ
খ্যতিমান অর্থনীতিবীদকে হারালো। অধ্যাপক ড. খোন্দকার মুস্তাহিদুর রহমানের
মুত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মানবিক, সদা
হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।
বার্তা প্রেরক-
জাহাঙ্গীর আলম মিন্টু
প্রেস উপদেষ্টা
গণস্বাস্থ্য কেন্দ্র।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ