• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে পুলিশের হাতে ফেনসিডিলসহ একজন আটক

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

সিলেটে পুলিশের হাতে ফেনসিডিলসহ একজন আটক

সিলেটে ০৩(তিন) বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ।শনিবার (২১আগস্ট) তাকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম ইছরাখ আলীওরফে ইছাক আলীওরফে ইছহাক আলী (৫০) পিতা-মৃত আলতা মিয়া আলতাব আলী, সাং-লামাপাড়া (আঙ্গাজুর), সালুটিকর, থানা- গোয়াইনঘাট,জেলা-সিলেট। বর্তমানে সাং- বড়গুল, থানা- জালালাবাদ,এসএমপি সিলেট।

জানা যায়,রাত্রীকালীন থানা এলাকায় সিয়েরা-২১ এর ডিউটি চলাকালে ২১আগস্ট রাত ০১:০৫ ঘটিকার সময় আখালিয়া অবস্থানকালে গোপন সূত্রে পুলিশের টহলরত ফোর্স জানতে পারে যে,জালালাবাদ থানা এলাকার আখালিয়া বড়গুল কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। বাদী উক্ত সংবাদ যাচাই এর লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল সাকিনস্থ হযরত শাহ অলি উল্লাহ (রহঃ) জামেয়া ইসলামীয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অনুমান ৩৫০ গজ সামনে বড়গুল গ্রামের কাচা রাস্তার উপর রাত অনুমান ০১:২০ ঘটিকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইছরাখকে আটক করা হয়।এসময় আটক পূর্বক তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির কোচর হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ০৩(তিন) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।যার প্রতিটি বোতলের কর্ক ইনট্যাক্ট প্রতিটি বোতলের লেবেলে ইংরেজীতে Chlorpheniramine Maleate and codeine Phosphate cough Linetus PHENSEDYL NEWলেখা আছে। প্রতিটি বোতলের কর্কের উপর ইংরেজীতে Abbott লেখা আছে। জব্দকৃত আলামতের ওজন ৩০০ml ও মূল্য অনুমান (তিন হাজার) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত আলোতে ২১আগস্ট, তারিখ রাত ০১:৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।অভিযানে নেতৃত্ব দেন এসআই(নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানার পিসিসি নং-১৩৮৩,পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।জালালাবাদ থানার এজাহার-মামলা নং-২২, তাং-২১আগস্ট, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১৪(ক) রুজু করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খাঁন নিশ্চিত করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ