• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

২১-২২ নভেম্বর বার্সেলোনায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস স্পেন

ইসমাইল হোসাইন রায়হান স্পেন
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

২১-২২ নভেম্বর বার্সেলোনায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস

করোনা পরিস্থিতির মধ্যেও দূতাবাস সেবার মান ধরে রাখতে চলতি মাসের ২১ এবং ২২ তারিখ মাদ্রিদ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত বার্সোলোনা শহরে মান্যবর রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় দূতাবাস সেবা দিতে যাবে বলে জানা যায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেনের অফিসিয়াল ফেইজবুক পাতা থেকে।
বার্সেলোনা এবং তার সংলগ্ন এলাকায় বসবাসরত সন্মানিত প্রবাসী বাংলাদেশীদের জানানো যাচ্ছে যে, আগামী 21নভেম্বর শনিবার এবং ২২ নভেম্বর রবিবার বার্সেলোনায় কনসুলার সার্ভিস প্রদান করা হবে। সেবা প্রদানের স্থান Avda. Josep Tarradellas, 134 Bajos, 08029 Barcelona. শুধুমাত্র এপয়েন্টমেন্ট বা (ছিতা) ‘র ভিত্তিতে এই সেবা প্রদান করা হবে।
২। ৬০২৫৬২৫২০ নম্বরে WhatsApp এ মেসেজ পাঠিয়ে(ফোন করে নয়) এই ছিতা অগ্রিম গ্রহণ করতে হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আগামী ১৯ নভেম্বর বিকাল ৫.০০ টা পর্যন্ত এই এপইয়েন্টমেন্ট গ্রহণের জন্য মেসেজ প্রদান করা যাবে। ৬-১২ ঘন্টার মধ্যে ফিরতি মেসেজে ছিতার সময় জানিয়ে দেয়া হবে। ছিতার জন্য মেসেজে নাম, কাজের বিবরণ, যেমন পাসপোর্ট ডেলিভারি ইত্যাদি উল্লেখ করতে হবে। পাসপোর্ট ডেলিভারি নেয়ার ক্ষেত্রে ESP নম্বরটি মেসেজে ঊল্লেখ করতে হবে। বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বার্সেলোনায় সেবা প্রদানকালীন সময়ে কোন এপয়েন্টমেন্ট/ছিতা প্রদান করা সম্ভব হবে না। তাই পাসপোর্ট ডেলিভারী গ্রহণ, রিইস্যু, কাগজপত্র সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন সহ যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অগ্রিম এপয়েন্টমেন্ট (ছিতা) গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একজন একটি এপয়েন্টমেন্ট (ছিতা) নিয়ে একাধিক কাজ করতে পারবেন। পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা এপয়েন্টমেন্ট (ছিতা) নিতে হবে, তবে শিশুদের ক্ষেত্রে বাবা/মা এপয়েন্টমেন্ট নিবেন। শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য কাউকে এপয়েন্টমেন্ট/ছিতা দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে যারা ছিতার জন্য মেসেজ পাঠাবেন, তাদের সকলকেই সেবা প্রদান করা হবে।
৩। পাসপোর্ট ডেলিভারি নেয়ার ক্ষেত্রে অবশ্যই পুরনো পাসপোর্ট সংগে আনতে হবে এবং স্ত্রী/সন্তান ব্যতীত একজনের পাসপোর্ট অন্যজনকে দেয়া হবে না। পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের ক্ষেত্রে প্রত্যেককে পূরণকৃত আবেদনপত্র ৩ টি, পাসপোর্টের (প্রথম চার পেজ) ফটোকপি ৩ কপি এবং ৬ কপি ছবি আনতে হবে।
৪। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত এপয়েন্টমেন্টের সময়ের ১০ মিনিট পূর্বেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উপস্থিত হয়ে ছিতার সিরিয়াল নম্বর বলতে হবে। দূতাবাস থেকে প্রদানকৃত ছিতার সময় পরিবর্তন করা যাবে না এবং নির্ধারিত সময়ে কেউ না আসলে ছিতা বাতিল মর্মে গণ্য হবে।
৫। বিদ্যমান করোনা ভাইরাস প্রতিরোধে সেবা গ্রহণকারীদের যথাযথা মাস্ক পরিধান করে, ভীড় পরিহার করে যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলা অনুসরণ করে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কনসুলার সার্ভিসের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
বিডিনিউজ ইউরোপ/১৭ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ