• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিনিময় বাস এর সাথে-সিএনজি সংঘর্ষ নিহত ১

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনিময় বাস এর সাথে-সিএনজি সংঘর্ষ নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখি সংর্ঘষে শামীম (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আনারস ব্যবসায়ী সোলাইমান (৪৩) নামে অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ সিএনজি চালক শামীম জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে। আহত সোলাইমান কালিহাতী উপজেলার সরাতল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছল মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা ও এক যাত্রী আহত হয়।

পরে পুলিশ খবর পেয়ে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে। আহত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজারে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি নেয়া হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ