শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনে বসবে রাজশাহীর শিক্ষার্থীরা
১ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনে বসবে রাজশাহীর শিক্ষার্থীরা। আজ ২১ আগস্ট (শনিবার) সকাল ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ প্রকোপ ছড়ালেও বাংলাদেশের মত এত লম্বা সময় ধরে কোনো দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে নি। শুধুমাত্র বাংলাদেশই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা অবিলম্বে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম ঘোষণা করে বলেন, ১ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে তাঁরা ১ সেপ্টেম্বর থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আমরণ অনশনে বসবে।
শিক্ষার্থীদের পক্ষে নাদিম সিনা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, অনশনরত কোনো শিক্ষার্থীর কোনো প্রকার স্বাস্থ্যহানী ঘঠলে এর জন্যে দায়ী থাকবে বাংলাদেশ সরকার।
সংবাদ সম্মেলনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/২২আগস্ট/জই