পুলিশে কনস্টেবল নিয়োগ বিষয়ে আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ স্বচ্ছতা তুলে ধরে চরভদ্রসন থানা পুলিশের আয়োজনে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় চরভদ্রাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিট পুলিশিং সভা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতালেব হোসেন মোল্লা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ,চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আওলাদ হোসেন এর সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা
চরভদ্রাসন হাট বাজার বণিক সমিতির সভাপতি শহীদ মোল্লা, চরভদ্রাসন উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, শিক্ষক সমিতির সভাপতি শেখ মনিরুজ্জামান ,চরভদ্রাসন থানা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান , সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয়, ইউপি সদস্য বৃন্দ
“একটা কথা আপনাদের ভুললে চলবে না,
আপনারা স্বাধীন দেশের পুলিশ।
আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন- জনগণের পুলিশ।
আপনাদের কর্তব্য জনগণের সেবা করা,
জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা।“
-(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ জানুয়ারি-১৯৭৫)
স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনবান্ধব পুলিশ বাহিনী গঠণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কনস্টেবল পদে নিয়োগের নিয়ম আধুনিকায়নে বাংলাদেশ পুলিশের অভিভাবক, আমাদের স্বপ্নযাত্রার অগ্রনায়ক, আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ
ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছে। উক্ত স্বচ্ছতা নিশ্চিত করণে জেলা পুলিশ, ফরিদপুর নিম্নবর্ণিত কার্যক্রম হাতে নিয়েছেঃ
১) ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ডিজিটাল ডিভাইস এবং স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগের নতুন পদ্ধতি ও তথ্য প্রচার করা হবে। এ সংক্রান্তে জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা হবে।
২) কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে, সেজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং এর ব্যবস্থা করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩) দালাল, প্রতারক, অসদুপায় অবলম্বনকারীসহ তদবীরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকুরী প্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের একাধিক টিমসহ গোয়েন্দা টিম সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও মনিটরিং এর দায়িত্বে থাকবেন। প্রতারকদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪) চাকুরী প্রার্থীদের পরিবারের অস্বাভাবিক ব্যাংক লেনদেন, জমি-জমা ও মূল্যবান সম্পদ বিক্রয়, অর্থ লেনদেন ও ধার-কর্জ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
৫) অনেক অভিভাবক চাকুরী প্রার্থীদের সাথে মেয়েকে বিবাহ বন্ধনের প্রতিশ্রুতিতে যৌতুক হিসেবে টাকা-পয়সা প্রদান করে থাকেন যা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ। এই বিষয়টি পুলিশী নজরদারির মধ্যে রাখা হবে।
৬) কোন চাকুরী প্রত্যাশী কারো মাধ্যমে তদবীর কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকুরীর নিয়োগের যে কোন পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭) পুলিশ কনস্টেবল নিয়োগে সকল ধরণের অনৈতিক লেনদেন এবং অবৈধ তদবীর বন্ধের জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ হতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, অপরাধ দমন সভা, মসজিদ, মন্দির প্রভৃতি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে।
৮) পুলিশ নিয়োগ সংক্রান্তে কোথাও কোন অনৈতিক লেন-দেন অথবা কোন অবৈধ পন্থা গ্রহনের ঘটনার তথ্য কেউ পুলিশকে প্রদান করলে তাকে পুলিশের পক্ষ হতে পুরস্কৃত করা হবে এবং তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে।
৯) পুলিশ নিয়োগ সংক্রান্তে অবৈধ লেন-দেন কিংবা প্রতারক চক্রকে ধরার জন্য জেলা পুলিশের বিশেষ টিম সাদা পোশাকে জেলার বিভিন্ন স্থানে নজরদারি করবে।
১০) পুলিশ নিয়োগ সংক্রান্তে যে কোন ধরনের অসাধু তৎপরতাকে প্রতিহত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে এবং প্রযুক্তিগত মনিটরিং করা হবে।
১১) জেলা পুলিশের তালিকাভূক্ত তদবীরবাজ/দালালদের গোয়েন্দা নজরদারির মধ্যে এনে তাদের গতি-বিধি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে ।
১২) মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় পুলিশ কনস্টেবল নিয়োগের যে নুতন প্রক্রিয়া ও পদ্ধতির প্রবর্তন করেছেন সেখানে কোন ধরনের অনিয়ম কিংবা কোন চাকুরী প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের সুযোগ নাই; বিধায় সকলকে যে কোন ধরনের তদবীর কিংবা অবৈধ লেন-দেন করার চেষ্টা না করে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে পরীক্ষায় উত্তীর্ণের উপযোগী করে গড়ে তুলতে অনুরোধ করা হচ্ছে।
১৩) পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্তে যে কোন ধরনের তথ্যগত সহযোগিতা প্রদানের জন্য প্রতিটি থানায় ডিউটি অফিসারদের মাধ্যমে তথ্য সরবরাহের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
১৪) নিয়োগ সংক্রান্তে অবৈধ লেনদেনের যে কোন তথ্য কর্তৃপক্ষ কে অবহিত করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫আগস্ট/জই