• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আজ ১৭ নভেম্বর এথেন্সের পলিটেকনিক ইনস্টিটিউট বিদ্রোহ দিবস

মাহফুজ রহমান এথেন্স (গ্রীস)
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

আজ ১৭ নভেম্বর এথেন্সের পলিটেকনিক ইনস্টিটিউট বিদ্রোহ দিবস

আদি সভ্যতার দেশ গ্রীস।গ্রীসের গণতন্ত্র বেশ মজবুত ও টেকসই বটে।এখানে সংবাদমাধ্যমের অবাদ স্বাধীনতা যেমন রয়েছে ঠিক তেমনি মত প্রকাশের স্বাধীনতা ও মজবুত।

গ্রীসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ১৯৭৩ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে হতাহতের প্রতি শ্রদ্ধাশীল চিত্তে স্মরণ করার লক্ষ্যে প্রতিবছর আজকের দিনটিকে অর্থ্যাৎ ১৭ নভেম্বর কে গ্রীক যুবকরা পলিটেকনিক ইনস্টিটিউট বিদ্রোহ দিবস হিসেবে পালন করে আসছে।
পূর্ব প্রস্তুতি সহ আজকে ও সীমিত পরিসরে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় গ্রীক সরকার এ বছর ও ব্যাপক সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।আইনশৃঙ্খলা রক্ষায় স্থল, নৌ ও আকাশ থেকে ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে সমগ্র এথেন্স নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতির মধ্যে ও কয়েক দিন আগে থেকেই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

গ্রীক যুবকেরা একনায়কতন্ত্র ও সামরিক জান্তার বিরুদ্ধে গণজাগরণের মাধ্যমে বিষ্ফোরণ ঘটিয়ে যুবসমাজের অনুভূতি প্রকাশের মাধ্যমে রুটি,শিক্ষা, স্বাধীনতার বার্তাটি’ই সামরিক জান্তার পতন ঘটাতে সক্ষম হয়েছিল।
১৯৭৩ এর ১৭ই নভেম্বর,রুটি,শিক্ষা,স্বাধীনতা পূণ উদ্ধারের নিবেদিত,নিবেদিতা সকল সংগ্রামী ছাত্রনেতা নেত্রীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন মহলের পক্ষ থেকে। সকল মহলের পক্ষ থেকে একটি ই প্রতিপাদ্য

ফ্যাসিবাদ বর্জন করো!
গনতন্ত্রের দেয়াল মজবুত করো!
সূত্র- আরিফুর রহমান সিরাজ
বিডিনিউজ ইউরোপ/১৭ নভেম্বর/ জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ