• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দিশা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ফুলবাড়ী থেকে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দিশা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ১৫ বছর। ফুলবাড়ী দিবসে সকাল ১০ টায় উপজেলার নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা মোড়, ফুলবাড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে “আসাত স্মৃতিস্তম্ভ” চত্বরে শেষ হয়।

সকাল সাড়ে ১০ টা থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও ব্যক্তি বর্গের উদ্যোগে ফুলবাড়ী গণঅভ্যুত্থানের শহীদ আমীন, সালেকীন, তরিকুল স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী দিবস কেবল একটা দিবস পালন নয়। ফুলবাড়ী দিবস ভবিষ্যৎ বাংলাদেশের নিশান হিসেবে কাজ করবে। ফুলবাড়ী গণঅভ্যুত্থানের দিশা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে। আনু মুহাম্মদ জানান, ফুলবাড়ীর ঐতিহাসিক ৬ দফা চুক্তি বাস্তবায়ন করতে হবে। ফুলবাড়ী আন্দোলনের সংগঠকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি বিনাশী সকল চুক্তি ও প্রকল্প বাতিল করতে হবে।

মোশাররফ হোসেন নান্নু বলেন, দেশবিরোধী ও পরিবেশবিরোধী সকল প্রকল্প বাতিল এবং দেশ থেকে এশিয়া এনার্জি কোম্পানীকে বহিষ্কার করতে হবে। সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার পক্ষ থেকে- (এক) করোনা পরিস্থিতির উন্নতি হলে রংপুর ও রাজশাহী বিভাগীয় সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। (২) স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ফুলবাড়ীর কয়লা খনির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ইতিহাস ও বর্তমান করণীয় নিয়ে ছাত্র-জনসংযোগ করা হবে। এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সিপিবি ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার সমন্বয়ক হিমেল মন্ডল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

সমাবেশে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক নাজার আহমেদ, সঞ্জিত প্রসাদ গুপ্ত জিতু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য দীপক রায়, হামিদুল হক, মোত্তালিব পাপ্পু, জাকির আহমেদ, জারজিস আহমেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ