চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় সিলেটে মিজানুর রহমানকে সতীর্থদের সংবর্ধনা
চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক এসএম মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন মহানগর গোয়েন্দা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার।
আজ শনিবার ( ২৮আগস্ট)সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনায় এসএম মিজানুর রহমানের উত্তরোত্তর সফলতা কামনা করেন মহানগর গোয়েন্দা বিভাগের অফিসারগণ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) বি,এম, আশরাফ উল্যাহ তাহের, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃ শাহিন মিয়া, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মো. আতাউর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃ আবুল হাসেম মজুমদার প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯আগস্ট/জই