• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বপ্নের সেতুতে উঠতে হয় মই দিয়ে ভোগান্তিতে দুই পাড়ের লাখো জনগণ

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্বপ্নে সেতুতে উঠতে হয় মই দিয়ে ভোগান্তিতে দুই পাড়ের লাখো জনগণ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বুকচিরে যাওয়া বংশাই নদের ওপর এক সারি পিলারে দাঁড়িয়ে আছে অভূতপূর্ব একটি সরু সেতু। ইউনিয়নের ধোপাখালী বাজারকে কেন্দ্র করে ধোপাখালী ও ইসলামপুর গ্রামের মানুষকে ঐক্যের বন্ধনে বাধার কথা এ সেতু। এ সেতু পার হতে গেলে আপনাকে কাঠের মই বেয়ে উঠতে হবে।

কিন্তু আশ্চর্য কাঠামোর এ সেতু দুই পারের মানুষকে বংশাই পারাপারে বিড়ম্বনা আর দুর্ভোগে ফেলছে। নির্মাণের পরপরই সংযোগ তৈরির কথা থাকলেও দীর্ঘ দিনেও তৈরি হয়নি। ফলে সংযোগ সড়কবিহীন এ সেতু কোনো কাজে আসছে না।

সংশ্লিষ্টরা ব্যবহার অনুপযোগী করে নির্মাণের দায়িত্ব সেরেই সরে গেছে। তবে উপায়হীন স্থানীয় জনগণ কাঠের মই বানিয়ে দুইপাশে বসিয়ে পারাপারের কোনো রকম কাজ সারছেন। অনেকটা কাঠের মই বেয়ে কংক্রিটের সরু মইয়ে যেন বংশাই পার হওয়া। সেতুটি পারাপার হতে চরম দুর্ভোগ পোহাতে হয় আশপাশের হাজারো জনগণের।

খোঁজ নিয়ে জানা গেছে, ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী বাজার সংলগ্ন বংশাই নদের উপর গত ২০১৬-১৭ অর্থবছরে এডিপির অর্থায়নে ৫ লাখ টাকায় সেতুটি নির্মাণ হয়। ধনবাড়ীর বিশেষ একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে।

তৎকালীন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার একটি প্রকল্পের ডিজাইন অনুকরণে পায়ে হাটা একসারি খুঁটিতে এ সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুটির দুই পাশে ব্যক্তি মালিকানার জমি থাকায় সংযোগ ব্যবস্থা ইউপি চেয়ারম্যানের করে দেয়ার কথা ছিল। এখনও না হওয়ার কোনো কারণ থাকার কথা নয়।

নির্মাণের ৩ বছর পেরিয়ে গেলেও সেতুটির উভয়পার্শ্বে রাস্তার সঙ্গে সংযোগ ব্যবস্থা নির্মাণ করা হয়নি। স্থানীয়রা নির্মাণের পর থেকেই সেতুটির দুই মাথায় কাঠের মইয়ের মতো করে সংযোগ বানিয়ে এর ওপর দিয়ে পারাপার হন। ভেঙ্গে বা নষ্ট হলে আবার কাঠ সংগ্রহ করে নিজেদের অর্থায়নে ঠিক করে নেন।

এমন তথ্য দিলেন ইসলামপুর গ্রামের তসলিম উদ্দিন। তার ভাষ্যমতে, সংযোগ সড়ক না থাকায় সেতুটি পারাপারে পূর্বপারের ইসলামপুর-কৃষ্টপুর এবং পশ্চিম পারের ধোপাখালী, কদমতলী, উদয়পুর, কুমারগাতাসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ নিত্যদিনের।

জনৈক ব্যবসায়ী শরাফত হোসেন বলেন, সেতুটির রাস্তার সঙ্গে সংযোগের ব্যবস্থা না থাকায় পারাপারে প্রতিদিন স্থানীয় হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া শনিবার, বুধবার সাপ্তাহিক হাটে সাইকেল, মোটরসাইকেল ও মালবাহী ভ্যানরিকশা দিয়ে হাটে কোনো মালামাল আনা নেয়া এর ওপর দিয়ে করা যায় না। তবুও ঝুঁকি নিয়ে এই সেতুটি পারাপারে অনেকে প্রায়ই দুর্ঘটনায় পতিত হন।

স্থানীয় বিদ্যালয়ের জনৈক শিক্ষক বলেন, এই সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য।

ধোপাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, সংযোগ রাস্তা করা হয়েছিল বালু দিয়ে। বন্যায় ভেঙ্গে গেছে। এডিপির বরাদ্দে পেলাসেটিং এ সংযোগ রাস্তা করে দেয়ার ব্যবস্থা করা হবে। মন্ত্রীকে (স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী) বলে জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় দ্রুত বরাদ্দের ব্যবস্থা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগরও সেতুটি ঝুঁকিপূর্ণ স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া দ্রুতই করা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ