• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আফগানিস্তান: উদ্ধার ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিলেন পালিয়ে আসা আফগান নারী

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিবিসি বাংলা থেকেঃ
আফগানিস্তান: উদ্ধার ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিলেন পালিয়ে আসা আফগান নারী

সদ্যজাত কন্যা সন্তান কোলে সোমান নুরি। মাঝ আকাশে কেবিন ক্রুদের সহায়তায় সন্তান প্রসব করেন তিনি।

আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে পালিয়ে আসার সময় এক আফগান নারী তিরিশ হাজার ফুট উচ্চতায় এক উদ্ধার ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন। দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

বিমানে কোন ডাক্তার ছিলেন না। তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজীতে ইভ। টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, মা এবং শিশু দুজনেই সুস্থ আছে।

সোমান নুরির সঙ্গে একই ফ্লাইটে তার স্বামী তাজ মোহাম্মত (৩০) এবং তাদের আরও দুই শিশু সন্তান রয়েছে।

স্বামী এবং সন্তানদের সঙ্গে বার্মিংহ্যামগামী ফ্লাইটে সোমান নুরি।

টার্কিশ এয়ারলাইন্স জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে এই ফ্লাইটটি কুয়েতে জরুরী অবতরণ করে। এরপর সেখান থেকে বার্মিংহ্যামে পৌঁছায় শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ।

এর আগে গত ১৯শে অগাস্ট আফগানিস্তান থেকে পালানোর পথে আরেক নারী যুক্তরাষ্ট্রের এক উদ্ধারকারী সামরিক বিমানে সন্তান প্রসব করেছিলেন। ঐ আফগান প্রসূতি তার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের এক বিশেষ ফ্লাইটে কাবুল থেকে কাতার হয়ে জার্মানির রামস্টিন বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে তার প্রসব বেদনা শুরু হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র আফগানদের নিয়ে সর্বশেষ উদ্ধার ফ্লাইট কাবুল ছেড়ে যায় শনিবার বিকেলে। এরপর যেসব ফ্লাইট সেখান থেকে ছেড়ে যাচ্ছে, সেগুলোতে নেয়া হচ্ছে কেবল ব্রিটিশ কূটনীতিক এবং সামরিক ব্যক্তিদের।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিক এবং ঝুঁকিতে থাকা বেসামরিক আফগান নাগরিকদের উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। ৩১শে অগাস্টের মধ্যে বিদেশি সৈন্যদের আফগানিস্তান ত্যাগ করার কথা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০আগস্ট/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ