উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব-১৫ এর অভিযানে ১০, হাজার পিস ইয়াবা’সহ আটক ৪
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে
৩ জন স্থানীয়’সহ ৪ মাদক ব্যবসায়ীকে ১০,হাজার পিস ইয়াবা নিয়ে আটক করেছে র্যাব-১৫
গ্রেপ্তারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম ৬ নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকার সেহের আলীর পুত্র:আব্দু রশিদ (৩১)
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ৯ নং ওয়ার্ডের মুন্সী বিল এলাকার জালাল আহমেদের পুত্র:আল মাহমুদ ওবায়েদ (২৪)।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ঘাটপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত সুলতান আহমেদের পুত্র: মোঃ আব্দুল্লাহ (২২) ও ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ২ নং এইচ ব্লকের মাগবুল আহমদের পুত্র: জামাল হোসেন (২৪)
৩০ শে আগষ্ট সোমবার রাত ৬:২০:মি সময় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং অলংকার নার্সারির সামনে ফাঁকা রাস্তায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন বিশেষ সংবাদের সুত্র ধরে কক্সবাজার র্যাব-১৫ একটি চৌকস দল উল্লেখিত স্থানে যান, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।এমন অবস্থায় র্যাব-১৫ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত ৪ জন মাদক ব্যবসায়ী ১০,হাজার পিস ইয়াবা’সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে স্থানীয় উপস্থিত গণের সম্মুখে,
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩১আগস্ট/জই