• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেরখাদার গর্ব লিপিকা পাত্র হাজার তম অনলাইন ক্লাস পূর্ণ করল

মুনীর চৌধুরী সোহেল, খুলনা
আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ভার্চুয়াল অনুষ্ঠানে অভিনন্দন
১০০০তম অনলাইন ক্লাস পূর্ণ করলেন তেরখাদার গর্ব লিপিকা পাত্র
১০০০তম অনলাইন ক্লাসের মাইলফলক পূর্ণ করলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার অত্যন্ত সুপরিচিত মুখ, স্থানীয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খুলনা জেলার এ্যাম্বাসেডর লিপিকা পাত্র। ২৯ আগস্ট খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহীর সভাপতিত্বে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লিপিকা পাত্রকে অভিনন্দন জানানো হয়। অভিনন্দন পর্ব শেষে লিপিকা পাত্র অত্যন্ত সাবলীলভাবে গুগলমিটে যুক্ত অসংখ্য শিক্ষার্থীদের পাঠদান করেন।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ৮ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক, বিভিন্ন জেলার পিটিআই সুপারবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এটুআই কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠাানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সারাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইখড়ী কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম, ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক খায়রুন্নাহার লিপি, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, ঢাকা জেলার পিটিআই-এর সুপার কামরুজ্জামান কামাল, খুলনা জেলার পিটিআই সুপার সৈয়দা ফেরদৌসী বেগম, প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তা শাহ মামুনুর রশীদ, এটুআই কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন ও আনিসুর রহমান, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোসলেম উদ্দীন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ, মযমনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ইফতেখার হোসেন ভ‚ইয়া। সঞ্চালানায় ছিলেন সহকারী শিক্ষক সৌমিত্র বিশ্বাস।
কোভিড-১৯ এর ১ম ও দ্বিতীয় ঢেউ চলাকালীন করোনা ভাইরাসের সংক্রমণ উপেক্ষা করে অত্যন্ত সাহসের সাথে লিপিকা পাত্র অনলাইন পাঠদানে অংশগ্রহণ করেন। ১০০০তম অনলাইন ক্লাস পূর্ণ হওয়ায় লিপিকা পাত্রের কাছে তাঁর তাৎক্ষনিক অনুভ‚তি জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ২০২১ এবং রূপকল্প ২০৪১ পূরণে নিবেদিত হয়ে আমি কাজ করে যেতে পারি এজন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্খনা করছি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ