• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের জাদিমুড়ায়, র‍্যাব-১৫ এর অভিযানে ১,লক্ষ পিস ইয়াবা’সহ আটক ১,

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) টেকনাফ
আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

টেকনাফের জাদিমুড়ায়, র‍্যাব-১৫ এর অভিযানে ১,লক্ষ পিস ইয়াবা’সহ আটক ১,

কক্সবাজারের টেকনাফ হ্নীলা জাদিমুড়া এলাকায় র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবা’র চালানবাহী অটোরিকশা’সহ ১লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ কক্সবাজার।

আজ ১,সেপ্টেম্বর বুধবার বেলা ২:২০ মিঃ সময় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র‍্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব’র চৌকস আভিযানিক একটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমূড়া এলাকায় অভিযান পরিচালনা করলে র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া দক্ষিণ লেদা ৬ নং ওয়ার্ডের মৃত:আলী মিয়ার পুত্র: মোঃ জাহেদ (৩৫)কে ধৃত করে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।
এসময় ১, সহযোগী ও পালিয়ে যান।

এদিকে, আটকৃত আসামি মোঃ জাহেদ’সহ স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে অটোরিকশা তল্লাশি করে যাত্রী বসার সিটের ওপর কালো প্লাষ্টিক মুড়ানো বস্তা ভর্তি ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামি’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে সেই স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম,/২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ