টেকনাফের নাইট্যংপাড়া থেকে র্যাব-১৫ এর অভিযানে ১৯,৭৫০ পিস ইয়াবা’সহ আটক ২
কক্সবাজার টেকনাফের উত্তর নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে ১৯,৭৫০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫
৩১শে’ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭:১০ মিঃ সময় তাদের গ্রেফতার করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ সদর কক্সবাজার’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল টেকনাফের শাহ পরীর দ্বীপ উত্তর নাট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের শাহ পরীর দ্বীপের উত্তর নাইট্যং পাড়া ৭ নং ওয়ার্ডের কবির আহমেদের পুত্র: মোঃ হারুন (৩০) ও একি ওয়ার্ডের আব্দু শুক্কূরের পুত্র: মোঃ আলম (৩৫) কে ধৃত করে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
এদিকে, ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে তা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২সেপ্টেম্বর/জই