• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জুবাইরুল ইসলাম (ককসবাজার) টেকনাফ
আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

কক্সবাজারের দুস্ত, গরীব, অসহায়, মহিলা ও প্রতিবন্ধীদের কর্মমুখী করার জন্য সেলাই প্রশিক্ষণ, ব্লক, বাটিক, কারচুপি ও উন্নয়ন মূলক কর্মসংস্থানের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্টান অনুষ্ঠিত হয়।

২ সেপ্টেম্বর কক্সবাজার শহরের পর্যটন জোনের লাইট হাউজস্থ ঢাকার বাড়ি হোটেলে কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা মনোয়ারা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলি ওয়াজেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার ওমেনস চেম্বার অব ইন্ডাস্ট্রিস এর সভাপতি জাহানারা ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আবুল কাশেম সিকদার, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা সাহেদ আলী সাহেদ এবং পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক ও কক্সবাজার ই-কমার্স সাপোর্ট প্লাটফর্ম এর পাবলিক রিলেশন অফিসার (পি,আর,ও) আব্দুল আলীম নোবেল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাটিন টিন ও কেমে সহ প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা মনোয়ারা পারভিন তার বক্তব্যে বলেন, তাদের সংস্থাটি দীর্ঘদিন ধরে এই জনপদের অবহেলিত, নির্যাতিত, গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও তাদের এই কর্মযজ্ঞের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও তাদের হাতের তৈরী পোশাক ও বিভিন্ন পণ্য ‘মেড ইন কক্সবাজার’ নামে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। তাদের এই উদ্যোগে সমাজের বিত্তবানদের পাশে থাকার আহবানও জানান তিনি। একই সাথে চলমান ডিজিটাল বিশ্বায়ন যুগে ই-কমার্সের গুরুত্বকে কেন্দ্র করে আরেকটি উদ্যোক্তাদের সহায়তা বিষয়ক সংস্থা ‘কক্সবাজার ই-কমার্স সাপোর্ট প্লাটফর্ম’ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন সংস্থাটির পি,আর,ও আব্দুল আলীম নোবেল। যেটি গরীব অসহায় উদ্যোক্তাদের ই-কমার্স প্লাটফর্মে আর্থিক ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ