উখিয়া স্টেশন থেকে ১৯,৫০০’শ- পিস ইয়াবা’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫
কক্সবাজারের উখিয়া স্টেশনের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার মালভিটা রাস্তার মোড় থেকে মোঃ বোরহান উদ্দিন (১৯) নামের এক মাদক কারবারি’কে ১৯,৫০০’শ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেছে র্যাব-১৫
আজ শুক্রবার (৩ রা সেপ্টেম্বর) বিকাল ৪::২৫ মিঃ সময় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার মালভিটা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়া ২ নং রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ হামজার পুত্র: মোঃ বোরহান উদ্দিন (১৯)কে ১৯,৫০০ উনিশ হাজার পাঁচশ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেন, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
আটকৃত আসামি মোঃ বোরহান উদ্দিন কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সেই স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪সেপ্টেম্বর/জই