• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৩ হাজার ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ আটক ১

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) উখিয়া
আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

উখিয়া’র বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৩ হাজার ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ আটক ১

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী জহির আহমদের বাড়ির সামনে থেকে সৈয়দুল আমিন(১৪) নামের এক রোহিঙ্গা কিশোরকে ৩৩, হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ আটক করেছে র‍্যাব-১৫ ।

শনিবার (০৪ ই সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকায় এই মাদক ব্যবসায়ী কিশোরীকে গ্রেফতার করা হয়।

এদিকে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র‍্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব’র চৌকস আভিযানিক একটি দল উখিয়া’র বালুখালী ১০ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জহির আহমদের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করলে র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী (ব্লক জি ৮)-১০ নং ক্যাম্পের জহির আহমেদের পুত্র: মোঃ সৈয়দুল আমিন (১৪)কে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ গ্রেফতার করেন, র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।

আটকৃত আসামি মোঃ সৈয়দুল আমিন কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা শরণার্থী কিশোর মাদক ব্যবসায়ী স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা মায়ানমার হতে এসব মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

র‍্যাব-১৫ এ’র সহকারী পুলিশ সুপার আব্দু্ল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান,এই অভিযান চলমান অবস্থায় আটককৃত আসামি’র সহযোগী আরো ২ জন আমাদের অবস্থান টের পেলে কৌশলে পালিয়ে যায়। এসব পলাতক আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ