• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ড.আসিফ নজরুল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকে করোনায় আক্রান্ত

রাকিবুল হাসান ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

ড.আসিফ নজরুল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকে করোনায় আক্রান্ত

বাংলাদেশের সর্বাধিক পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট কলামিস্ট ও লেখক আসিফ নজরুল করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এই তথ্য জানিয়েছেন।
আসিফ নজরুল লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম, আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন।
’ মঙ্গলবার সন্ধ্যার পর ড.আসিফ নজরুল এ প্রতিবেদককে জানান ‘আমি ভালো আছি। বাসায় থেকে করোনার চিকিৎসা নিচ্ছি এবং মনোবল ও শারীরিক ভাবে শক্ত আছি।
জানা গেছে আসিফ নজরুল সহ আরো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তত ২০ জনের পরিবারে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ব্যক্তি আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, একজন সহ-উপাচার্যের ছেলে ও গৃহকর্মী, পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, টেকনিশিয়ানসহ মোট নয়জন এবং সোনালী ব্যাংকের ক্যাম্পাস শাখার সাত কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের মোঠো ফোনে জানান, ‘আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের অনুরোধ, উনারা যেন আইসোলেশনে থাকেন। আমরা উনাদের সব ধরনের সহযোগিতা করছি।’ তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে ইতিমধ্যে মাস্ক ছাড়া ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
করোনার অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর / বার্তা বিভাগ


আরো বিভন্ন ধরণের নিউজ