• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কলাতলী থেকে ১২,৬১০ পিস ইয়াবা’সহ র‍্যাব-১৫ এর অভিযানে আটক ১

জুবাইরুল ইসলাম (ককসবাজার) সদর
আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার কলাতলী থেকে ১২,৬১০ পিস ইয়াবা’সহ র‍্যাব-১৫ এর অভিযানে আটক ১

কক্সবাজারের কলাতলী ভোজন বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস হানিফ পরিবহন বিল্ডিংয়ের ৩য় তলা থেকে শরিয়তপুরের আব্দুল হক(৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করেছে র‍্যাব-১৫ ।

শনিবার (০৬ ই সেপ্টেম্বর) বিকাল ০৪:৫০ মিঃ সময় এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের- র‍্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব’র চৌকস আভিযানিক একটি দল কক্সবাজার শহরের কলাতলী হোটেল সি-আলীফ এর পার্শ্ববর্তী ভোজন বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউসের হানিফ পরিবহন বিল্ডিংয়ের তৃতীয় তলার সি-টু ফ্ল্যাটের পশ্চিম পার্শ্বে’র কক্ষে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন মাদক ব্যবসায়ীরা
উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫এর একটি অভিযানিক দল পরিচালনা করলে র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শরিয়তপুরের ডামড্যা উপজেলার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাই’র পুত্র: মোঃ আব্দুল হক(৪৩)কে ১২,৬১০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।

আটকৃত আসামি মোঃ আব্দুল হক-কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।

র‍্যাব-১৫ এ’র সহকারী পুলিশ সুপার আব্দু্ল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, ঐ সময় উপস্থিত সাক্ষী গণের সম্মুখে আসামির অবস্থানকৃত কক্ষের ড্রয়ারের ভিতর থেকে আসামির নিজ হাতে বের করে দেয় ১২,৬১০ পিস ইয়াবা তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে, গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ