• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের রঙ্গীখালী’ কুখ্যাত ডাকাত ফরিদুল গ্রুপের ৫ টি আগ্নেয়াস্ত্রসহ আটক২

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) টেকনাফ
আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

টেকনাফের রঙ্গীখালী’ কুখ্যাত ডাকাত ফরিদুল গ্রুপের ৫ টি আগ্নেয়াস্ত্রসহ আটক২।

কক্সবাজারের টেকনাফ রঙ্গীখালী’ জুম্মাপাড়ার কুখ্যাত ডাকাত ফরিদুল আলম গ্রুপের হেলাল উদ্দিন (২০) ইসমাইল (২৫) নামের ২ ডাকাতকে ১টি এসবিবি-এল এবং ৪টি ওয়ানশুটারগান সহ
আটক করেছে র‍্যাব-১৫

সোমবার (০৬ই সেপ্টেম্বর) ভোর ০৫:৩০ মি: সময়
তাদের আটক করা হয়।

এদিকে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র‍্যাব-১৫ সদর কক্সবাজার’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব’র চৌকস একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার রঙ্গীখালী’জুম্মাপাড়ার এলাকায় অভিযান পরিচালনা করলে র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ করে ৭-৮ জন ডাকাত পাহাড়ের দিকে পালানোর সময় হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জুম্মাপাড়ার বাসিন্দা কুখ্যাত ডাকাত কামাল হোসেনের পুত্র: হেলাল উদ্দিন (২০) ও একি গ্রামের কালা মিয়া’র পুত্র: মোঃ ইসমাইল (২৫)কে ধৃত করে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ ।

বাকী ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এদিকে স্থানীয় উপস্থিতিদের সম্মুখে ঘটনাস্থল হতে ১ টি এসবিবিএল ও ৪ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র’সহ আটকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই র‍্যাব-১৫ এর সিনিয়র কর্মকর্তা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ