• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার বাজারে বিরল প্রজাতির পাখি মাছ

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ভোলার বাজারে বিরল প্রজাতির পাখি মাছ

ভোলার চরফ্যাশন জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সাতটি পাখি মাছ। সোমবার (৩০ আগস্ট) সকালে চরফ্যাশনের সামরাজ মাছঘাট থেকে ভোলার শিবপুরের ভোলার খাল মাছঘাটে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি । মাছগুলোকে একনজর দেখার জন্য ভোলার খাল মাছঘাটে উৎসুক মানুষ ভিড় জমায়। পরে মাছগুলো ভাগ করে বিক্রি করা হয়। জাহাঙ্গীর মাঝি বলেন, বঙ্গোপসাগরের ড্রামবয়া এলাকায় জাল ফেললে অন্য মাছের সঙ্গে এই সাতটি পাখি মাছ জালে ধরা পড়ে। মাছ গুলো শিবপুর এলাকার ভোলার খাল মাছ ঘাটে মো. খোরশেদ মিয়ার আড়তে ১৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, এই ৭টি মাছের মধ্যে দুটির ওজন ৩২ কেজি করে, তিনটির ওজন ২৪ কেজি করে এবং বাকি দুটির একটি ১৬ কেজি, অন্যটি ১২ কেজি। ভোলার খাল মাছঘাটের আড়তদার খোরশেদ মিয়া বলেন, স্থানীয়দের মধ্যে এ মাছ খাওয়ার আগ্রহ কম থাকায় মাছগুলোকে কেটে ৪০০ টাকা ভাগে বিক্রি করা হয়েছে। তবে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, ভোলা জেলায় সাগর মোহনায় থাকায় এখানে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়। স্থানীয় জেলেরা এই মাছটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় থাকার বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ