• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যে রুটিনে ক্লাস হবে স্কুল-কলেজে

ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে কবে কোনদিন কাদের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি মৌলিক রুটিন তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী রবিবার খোলার দিন থেকেই নতুন রুটিনে হবে ক্লাস।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করে আজ মঙ্গলবার একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাউশি। তা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে আমরা একটি গাইডলাইন মূলক মৌলিক ক্লাস রুটিন তৈরি করছি। সেটি অনুসরণ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে। খুব শিগগিরই তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, মৌলিক এ রুটিন দিয়ে আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হবে। এটি অনুসরণ করে শ্রেণি পাঠদান পরিচালিত হচ্ছে কিনা ও সার্বিক অবস্থা মূল্যায়নে সারাদেশে মনিটরিং করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ক্লাস রুটিন কার্যকর থাকবে।

নতুন ক্লাস রুটিনে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি বিষয়ের চারটি ক্লাস নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রবিবার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সকল স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

জানা গেছে, রুটিন অনুসরণ করে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিপাঠ পরিচালনা করতে হবে। শিক্ষকরা মৌলিক ক্লাস রুটিনকে সাধুবাদ জানিয়েছেন। এটি অনুসরণ করে তারা ক্লাস করাতে সম্মতি প্রকাশ করেছেন।

kalerkantho


আরো বিভন্ন ধরণের নিউজ