বাংলা-গ্রিক শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত রাষ্ট্রদূত আসুদ আহমেদকে সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা।
গ্রিসের রাজধানী এথেন্সে প্রতিষ্ঠিত বাংলা স্কুল “বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্র গ্রীস অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ কে সংবর্ধনা দিয়েছেন। রাষ্ট্রদূতের সম্মানে মান পত্র পাঠ দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্বে নব গঠিত কমিটির সকল কর্ম-কর্তা ও সদস্যদের পরিচিতি প্রকাশ করা হয়। নব গঠিত কমিটির সভাপতি দাদন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। নব গঠিত কমিটি শুভেচ্ছা বক্তিতায় তুলে ধরেন যে , শিক্ষা জাতির মেরুদন্ড তা দেশে বা বিদেশে যেখানেই হউক না কেন শিক্ষা জাতিকে বহন করে নিয়ে যাবে সর্বোচ্চ সম্মানের উচ্চ মর্যাদায়। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারা সমুন্নত রেখে বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে তাঁর প্রতি পূর্ণ সম্মান রক্ষার্থে এই দুর প্রবাসে জন্ম নেয়া বাঙ্গালী সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো প্রতিটি প্রবাসী বাবা-মায়ের পারিবারিক দায়িত্ব। আরো বলেন নিজেদের অবস্থান থেকে অনেক বাস্তবধর্মী অসহযোগিতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে গ্রীসে বসবাসরত প্রবাসী পরিবার নিয়মিত বাংলা স্কুল পরিচালনা ,বাংলা সাংবাদিকতার সাথে সম্পৃক্ততা, প্রাসঙ্গিক জাতীয় পর্যালোচনা , সকল জাতীয় দিবস উদযাপনা , বাংলা সাহিত্যের সাহিত্যিকদের সমন্বয় ঘটানোর প্রয়াসে রত । বক্তারা উল্লেখ করেন এই প্রচেষ্টা যথেষ্ট নয় তবে তা উপলব্ধি করতে পেরেও অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঙ্গালী সমাজের কিছু পরিচিত মুখ ,কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পপতি । প্রবাস জীবনে বাঙ্গালী সমাজের দৃঢ় বিশ্বাস নিজ নিজ অবস্থান থেকে সকলে মিলে প্রবাসে “বাংলা ভাষা’র” কৃষ্টি এবং ইতিহাসের সঠিক বিকাশের আলো জালানোর এই কঠিন পথ পরিক্রমায় সবচাইতে বেশী প্রয়োজন হৃদয়ের ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টা । তারই ধারাবাহিকতায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সকল আলোকিত মহতী উদ্যোগের প্রতি অফুরান শুভ কামনা জানিয়ে গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন ” বিদেশের মাটিতে ভিন দেশী ভাষার মাঝে বাংলা শিক্ষা খুব সহজ বিষয় নয় , বিশেষ করে সেই শিক্ষা যখন কোন ভিন দেশে জন্মগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীর সন্তানকে শেখানোর চেষ্টা করা হয়, এর চেয়ে কঠিন এবং মহৎ উদ্যোগ আর অন্য কোন বিষয়ে হতে পারে না। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে লালিত আমাদের বাংলার কৃষ্টি ,সংষ্কৃতির শুদ্ধ চর্চা ও মায়ের মুখের বাংলা ভাষার’ ঐশ্বর্যময় প্রকাশ কে গ্রীস প্রবাসী পরিবার তাদের সন্তানদের মাঝে বাংলা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্র এমনই একটি বিদ্যা পাঠের তীর্থস্থান। গ্রীসে বাংলাদেশের নবাগত রাষ্ট্রদূত জনাব আশহুদ আহমেদের আগমনে করোনা পরিস্থিতিতেও আবারো প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয়টি ,এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠাতা সদস্য। রাষ্ট্রদূতের উপস্থিতিতে বিদ্যালয়ের নব গঠিত কমিটির সকল কর্ম -কর্তা ও সদস্যদের পরিচিতি পর্বের অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত ও তাঁর সহ -ধর্মিণীকে ক্রেস্ট প্রদান করেন নব গঠিত কমিটির সভাপতি দাদন মৃধা ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান। গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার দূতাবাসের সচিব ও দূতালয় প্রধান মোঃ খালেদ কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নব গঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস ,গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতুব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,সহ -সভাপতি আবিদ হানজালা ,সহ -সভাপতি নান্নু খালাসী ,সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার সহ গ্রীস আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিলভিয়া সেহরিনের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের নৈশ ভোজের আয়োজন করা হয় ।
সূত্র – জাকির হোসেন চৌধুরী মুন্না
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯সেপ্টেম্বর/জই