• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিক্ষার্থী রুমা ও তার সন্তান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা থেকে
আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষার্থী রুমা ও তার সন্তান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নিউ মডেল ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী রুমা আক্তার ও তার শিশু সন্তান বিষাদকে নির্মমভাবে স্বামী ওয়াহিদ কর্তৃক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়।
আজ ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় নিউ মডেল ডিগ্রী কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত কলেজের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী রুমা ও তার সন্তানকে হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে নির্মমভাবে তার স্বামী ওয়াহিদুল কর্তৃক হত্যার শিকার হয়।

মানববন্ধনে নিউ মডেল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য সাধু বাঙালি বলেন, ভিকটিম রুমা আমাদের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তার হত্যার নিন্দা ও এই জঘন্য হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম বলেন, এই হত্যাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ইংরেজি বিভাগের প্রধান মোঃ বদরুজ্জামান জামান, এই হত্যাকাণ্ডের উপর ক্ষোভ প্রকাশ করে ও তার পরিবারের ন্যায্য বিচারের দাবি জানান।
রুমার পিতা মোঃ আমির হামজা জানান, তার সন্তান ও নাতির এই জঘন্য হত্যার ঘটনায় তার পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি বলেন, এভাবে আর পিতা তার মেয়ে ও নাতিকে যেন না হারায়। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও কঠোর হস্তক্ষেপ দাবি জানান।
এছাড়া ভিকটিমের ভাই ও বোন এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
রুমার সহপাঠীরা আইন ও বিচার বিভাগের মাধ্যমে দ্রুত এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

কলেজের শিক্ষার্থী অনুপম রায় রূপক বলেন, সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার ফলে বর্তমানে বাংলাদেশের নারী নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। আমরা দেখেছি কাঁটাতারে ফেলানী, ক্যান্টনমেন্টে তনু, মুনিয়া সহ অনেক ধর্ষণ ও হত্যার বিচার আটকে আছে। তিনি সঠিক তদন্ত ও পক্ষপাতহীন বিচারের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

শিক্ষার্থী রাফির সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন আসলাম, রাজন, তারিফ, শম্পা, মুন, শুভ্রদেব, সিফাতসহ সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ