• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রাজিলের বিপক্ষের ম্যাচেই ব্রাজিলের কিংবদন্তিকে-ছাড়িয়ে গেল মেসি

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদকঃ
আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই ব্রাজিলের কিংবদন্তিকে-ছাড়িয়ে গেল মেসি

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ছাড়িয়ে যাবেন ব্রাজিলের কিংবদন্তিকে- এমনটাই আশা ছিলো বিশ্বব্যাপী কোটি ভক্তের। কিন্তু গেল রোববার অনাকাঙ্ক্ষিত কারণে শেষ হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচ। যে কারণে পেলেকেও ছাড়িয়ে যেতে পারেননি মেসি।

তবে সেদিন না হলেও অপেক্ষা দীর্ঘায়িত করেননি আর্জেন্টাইন জাদুকর। বলিভিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচেই ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। তাও কি না দুর্দান্ত এক হ্যাটট্রিকের মাধ্যমে। লাতিন আমেরিকান অঞ্চলে এখন মেসিই (৭৯) সর্বোচ্চ আন্তর্জাতিক গোলস্কোরার।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে এল মনুমেন্টালে পরপর তিন গোল করে ক্যারিয়ারের সপ্তম আন্তর্জাতিক ও সবমিলিয়ে ৫৫তম হ্যাটট্রিক তুলে নিয়েছেন মেসি। সবমিলিয়ে প্রায় ১৯ মাস ও ৮২ ম্যাচ পর হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি।

আর এই হ্যাটট্রিকের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পেলের করা ৭৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ৭৬ গোল নিয়ে শুরু করা মেসির বর্তমান গোলসংখ্যা ৭৯টি। লাতিন অঞ্চলে মেসির চেয়ে বেশি গোল নেই আর কোনো ফুটবলারের।

তবে সবমিলিয়ে আন্তর্জাতিক গোলসংখ্যায় বেশ পিছিয়েই রয়েছেন মেসি। এ তালিকায় সবার ওপরে মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলসংখ্যা ১১১টি। এছাড়া একশর বেশি গোল করা অন্য ফুটবলার হলেন ইরানের আলি দাই।
১৯৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করে রেকর্ডটি গড়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। রেকর্ডটি ভাঙতে মেসির লাগলো ১৫৩ ম্যাচ। মেসি এখন রেকর্ডটি কোথায় নিয়ে থামান সেটিই দেখার বিষয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ