• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বালুখালী থেকে র‍্যাব-১৫ এর অভিযানে ১৭,৯০০ পিস ইয়াবা’সহ রোহিঙ্গা গ্রেফতার ২

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) উখিয়া
আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

উখিয়া বালুখালী থেকে র‍্যাব-১৫ এর অভিযানে ১৭,৯০০ পিস ইয়াবা’সহ রোহিঙ্গা গ্রেফতার ২।

কক্সবাজারের উখিয়া পালংখালী ইউপিস্থ বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৭,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন রােহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে তারা ।

আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরােধে র‍্যাব সর্বদা কাজ করে আসছে ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী ব্রীজ এর পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫,এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর ২০২১ ) আনুমানিক ০৫;৩০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আটক করে।

আটককৃতরা হলেন মােহাম্মদ ইসলাম ( ৩৪ ) পিতা- নুরুল ইসলাম , মাতা – আম্বিয়া খাতুন , সাং – ব্লক ৩৪ বি , ক্যাম্প- ৮ ই , বালুখালী রােহিঙ্গা ক্যাম্প ; ২। শফিকুর রহমান ( ২২ ) , পিতা- মৃত হাফেজ আহম্মেদ , মাতা খতিজা , সাং- ব্লক -৪০ বি , ক্যাম্প -৮ ই , বালুখালী রােহিঙ্গা ক্যাম্প।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ এবং হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমােট ১৭,৯০০ ( সতের হাজার নয়শত ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে , তারা পরস্পর যােগসাজসে জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল ।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ