• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান শুক্রবার রোমে আসছেন

মিনহাজ হোসাইন ইতালি
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

ইতালী বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান শুক্রবার রোমে আসছেন
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দক্ষ কূটনৈতিক ব্যক্তিত্ব শামীম আহসান শুক্রবার ইতালির রাজধানী রোমে এসে পৌঁছবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ইতিপূর্বে তিনি বাংলাদেশ দূতাবাস ইতালিতে কর্মরত ছিলেন।
বিদায়ী রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ইতালি থেকে ইতিমধ্যেই বিদায় হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার কেনা বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই তার বাংলাদেশ গমনের কথা রয়েছে।
ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা মনে করছেন, নতুন রাষ্ট্রদূত ইতালির রাষ্ট্রপতি কাছে তার পরিচয় পত্র প্রেসার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন এবং দূতাবাসকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।
আবদুস সোবহান সিকদার দায়িত্ব পালনকালে দূতাবাসের বিরুদ্ধে কমিউনিটির নেতাদের নানা অভিযোগ ছিল। তাকে ইতালি থাকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শামীম আহসান ইতালির রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, একজন দক্ষ কূটনৈতিক ব্যক্তি ইতালির রাষ্ট্রদূত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি সেবা লাভে সক্ষম হবেন।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ