ধনবাড়ী তে তিন ছিনতাইকারী আটক
টাঙ্গাইলের ধনবাড়ীতে এক মৎস্য ব্যবসায়ী কে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা কারী তিন ছিনতাইকারীকে বাজারের লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বুধবার( ১৫সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারীরা হল পার্শ্ববর্তী মধুপুর উপজেলা গোলাবাড়ি ইউনিয়নের বেলুটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন(২৫) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহরাব আলী(২৭) এবং ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের জামশেদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সেলিম( ২৯)
স্থানীয় দের কাছথেকে জানা যায়
ধনবাড়ী উপজেলার নরিল্যা বাজারে প্রতিদিনের নেয় ভোরে জামালপুরের মেলান্দ উপজেলা নয়ানগর গ্রামের মৎস্য ব্যবসায়ী আনিসুর রহমান মাছ কিনতে আসেন।
এসময় ছিনতাইকারী চক্রের (৩) সদস্য আনিছুর কে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থেকে ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় এলাকাবাসী তাদের আটক করে বেঁধে রেখে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে এলাকাবাসীর কাছথেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চান মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
এলাকাবাসীর নিকট খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধারকরে থানায় নিয়ে আসে।
আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫সেপ্টেমম্বর/কেবি