• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নাই: জাফরুল্লাহ

জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নাই: জাফরুল্লাহ চৌধুরী

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি কে প্রশ্ন রেখে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নাই। যাদের দাড়ি আছে, টুপি পড়ে তাদের জঙ্গি বলি। এটা অন্যায়, ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয়: সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা আয়োজন করে, বাংলাদেশ জাতীয়
মুফাসসির পরিষদ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অর্ধমের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকার বঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের
লজ্জা পাওয়ার কিছু নাই। ভাবতে হবে আমি ন্যায়ের পক্ষে আছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকার ছিল গণতন্ত্র, সামান্য এবং জনগণের অধিকার। মুক্তিযুদ্ধে সবই ইসলামের কথা বলেছি। মানুষের কথায় বলেছি, ন্যায়ের কথায় বলেছি। আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ভূলন্ঠিত, সে জন্য
সংগ্রামে যেতে হবে।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরদাদ বলার অধিকার আপনাদের নাই। এটা আল্লাহ সিদ্ধান্ত নিবেন। নামাজ পড়ি না বলে
আমাকে বেত মারার অধিকার আপনার নাই, খোদা বিচার করবেন। আজকে আলেমদের নামের কেনো বলৎকারে অভিযোগ আসবে? অন্যরা করলে দোর্ষ হয় না, কিন্তু আপনারা করলে
দোষ হবে। কারণ মানুষ আপনাদের সম্মান করে। আপনারা ছোট দোষ করলে দোষটা বড়
হয়ে যায়।

তালেবানদের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা
মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে।তাদের সালাম
করতে হবে। শুধরে সালাম করলে হবে না, দায়িত্বও আছে। সেখানে খাদ্য সংকটের
কথা উঠেছে। এখানে ১৬ কোটি মানুষ, তালেবানদের কয়েক বছর খাওয়াতে পারেন।

উপস্থিত সবার উদ্দেশ্য আফগানিস্তানে দ্রুত খাদ্য সহায়তা পেরনের আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী,উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল( অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী,
মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস ( পীর সাহেব), মুফতি একেএম ফারুক সিদ্দিকী, কাজী আবু হুরাইরাহ সভাপতি জাতীয় ইমাম সমিতি, প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ এমরানুল হক মোহাদ্দিস নয়াটলা কামিল মাদরাসা, আলোচক
‌অধ্যাপক মাওলানা তৌয়বুর রহমান, প্রিন্সপাল মাও, মোশাররফ হোসাইন, ড. মাওঃ গোলজার হোসেন, মাওঃ শাইখুল ইসলাম শাইখ, মাওঃ মঈনুল ইসলাম মাইজদী,
সভা পরিচালনা করেন, হাফেজ কারী মারুফ বিল্লাহ, সার্বিক পরিচালনায় সংগঠনের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম হেলালী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ