• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়া অনলাইন প্রেস ক্লাব অভিষেক ও শপথ গ্রহণ ২ ডিসেম্বর

আশিকুল ইসলাম আশিক, উখিয়া (কক্সবাজার)
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

উখিয়া অনলাইন প্রেস ক্লাব অভিষেক ও শপথ গ্রহণ ২ ডিসেম্বর

পর্যটন নগরী কক্সবাজারের ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’র অভিষেক ও শপথ অনুষ্ঠান ২ ডিসেম্বর। এ সংক্রান্ত সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ২ ডিসেম্বর (বুধবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উখিয়া অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদসহ অনুষ্ঠিতব্য অভিষেক ও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আজ বুধবার সন্ধ্যায় উখিয়া উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খাঁন ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ।

উল্লেখ্য, চলতি বছরের গত ৪ জুন উখিয়া অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ জুলাই জাতীয় অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমনুরুজ্জামান রনি’র স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। চলমান করোনা মহামারির কারণে যথাসময়ে নেতৃবৃন্দের অভিষেক ও শপথ অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ধাপের মহামারী পরিস্থিতি চলতেছে। এদিকে বাংলাদেশ ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেই সব কিছু মিলিয়ে ডিসেম্বরের প্রথম দিকে যে সময় টা নির্ধারণ করেছি তাতেই নির্ধারিত কর্মসূচী বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বিডিনিউজ ইউরোপ /১৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ