• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আল ইসলাহ নেতা হাসিম উল্লাহ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ (বাংলাদেশ ) সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আল ইসলাহ নেতা হাসিম উল্লাহ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

আনজুমানে আল ইসলাহ, সিলেট জেলা শাখার সাবেক সমাজকল্যাণ সম্পাদক, সিলেট সদর উপজেলার মইয়ারচর নিবাসী, প্রবীন ব্যক্তিত্ব মোঃ হাসিম উল্লাহ’র ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- মরহুম মো: হাসিম উল্লাহ দ্বীন, ধর্ম ও সমাজের নিভৃতচারী একজন খাদিম ছিলেন। ফুলতলী মসলকের সকল খেদমতে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। বিশেষভাবে নিজ এলাকায় সুন্নিয়তের প্রচার ও প্রসারে তিনি ছিলেন অগ্র সৈনিক। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন- সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, বর্তমান অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মুহা. আজির উদ্দিন পাশা, সিলেট সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক, সিরাজুল ইসলাম আলিম মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সালাম বিন রশিদ, কেন্দ্রীয় তালামীযের সাবেক সহ সভাপতি মাওলানা মুহা. শরীফ উদ্দীন, আল ইসলাহ জেদ্দাহ শাখা সভাপতি মুহা. শামসুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি সদর (পূর্ব) উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এবিএম আব্দুল গাফ্ফার, খানকায়ে লতিফিয়া সিলেট সদর উপজেলার সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওলিউর রহমান, সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, রিয়াদ আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিক, সিলেট সদর (পূর্ব) উপজেলা তালামীযের সভাপতি মুহা. রুকন উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজ কাওছার আহমদ এবং মইয়ারচর আশিকে রাসুল (দ:) পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মো: হাসিম উল্লাহ দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ্য থাকার পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মইয়ারচরস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শনিবার সকাল দশটায় মইয়ারচর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ