কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার।
গত ২২/০৯/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩:২০ ঘটিকার সময় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ লাইট হাউজ রোডের নিরালা বীচ রিসোর্টের নীচতলার ১১১ নং কক্ষ হতে গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ শাহী ইকবাল (৩২), পিতা- মৃত নেছার আহম্মদ, সাং- গাজীর ডেইল, থানা- সদর ০২। মোহাম্মদ ফারুক (২৮), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- কচ্ছপিয়া, বড় ডেইল, থানা- টেকনাফ, উভয় জেলা- কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ১৪৮০ (এক হাজার চারশত) আশি পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর/জই