পুলিশের অভিযানে তিন প্রতারক চক্রের সদস্য আটক।
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৯৫,০০০/- (পচানব্বই হাজার) টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের ০৩ (তিনজন) সক্রিয় সদস্য গ্রেফতার।
অদ্য ২৩ সেপ্টেম্বর তারিখ ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে হতে গ্রেফতারকৃত প্রতারকচক্র ১। মোঃ খোকন (৫০), পিতা-মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। মোঃ ফারুক (৪৮), পিতা-মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, ৩। মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকাদের হেফাজত হতে গ্রাহকের আত্নসাৎকৃত টাকার মোট ৯৫,০০০/- (পচানব্বই হাজার) টাকাসহ প্রতারনাকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, উক্ত প্রতারক চক্রের সদস্যগন গত ২২/০৯/২০২১ খ্রিঃ তারিখ একজন ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে ০১(এক) লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংকের বাইরে আসার সাথে সাথে পূর্বে থেকে উৎপেতে থাকা প্রতারক চক্রের সদস্যগন উক্ত গ্রাহককে বিভিন্ন প্রকার ছলচাতুরীর মাধ্যমে উক্ত টাকা আত্নসাৎ করে মূহুর্তেই পালিয়ে যায় ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর/জই