• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রীসের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে আরব আমিরাত পৌঁছেছে

বিডিনিউজ ইউরোপ রাজনৈতিক ডেক্স
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস দুদিনের এক রাষ্ট্রীয় সফরে আজ ১৮ নভেম্বর বুধবার সকালে আরব আমিরাত পৌঁছেছে।

গ্রীক প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডান্ডিয়াস, উন্নয়ন ও বিনিয়োগ মন্ত্রী এধোনিস ইয়র্গাদিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থানোস ডোকস্ সহ মোট ৬ জন উচ্চ পদস্থ কর্মকর্তা।

আবুধাবী প্রেসিডেন্টশিয়াল বিমানবন্দরে তাদের সম্বর্ধনা জানাতে সে দেশের আমীরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প ও টেকনোলজি মন্ত্রী সুলতান আল জাবের ও আমিরাতের উর্ধতন কর্মকর্তারা। সাথে আরব আমিরাতে নিযুক্ত গ্রীক দূতাবাস কর্তৃপক্ষ ও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা ক্রাউনপ্রিন্স ও সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দু দেশের দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মত বিনিময় করেন। তাছাড়া শিল্প, বিনিয়োগ, জ্বালানী আমদানী, তুরস্কের সাথে ভূমধ্যসাগরীয় উত্তেজনা নিয়েও আলোচনা করেন।
স্থানীয় নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত সংবাদমাধ্যম জানা গেছে দীর্ঘদিন পরে হলে ও গ্রীসের সাথে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও উদারচিন্তার দেশ আমিরাতের সাথে সফল অর্থবহ একটি কূটনীতিক সম্পর্কে পৌঁছাতে পারে বলে মত প্রকাশ করেছেন।
বিডিনিউজ ইউরোপ/১৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ