• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

থাকতেন স্বামী-স্ত্রী পরিচয়ে, এখন বিয়ের দাবিতে অনশন

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

থাকতেন স্বামী-স্ত্রী পরিচয়ে, এখন বিয়ের দাবিতে অনশন

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন এক তরুণী। বরিশালের বানারীপাড়া উপজেলার ওই তরুণী মঙ্গলবার বোয়ালমারী এসে অনশন শুরু করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৯) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানায় কাজ করেন ওই তরুণী। একই কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা গত আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন।

একপর্যায়ে কোনো কিছু না বলে প্রেমিক হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। পরে কোনো উপায় না পেয়ে ওই তরুণী ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীর গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন।

স্থানীয় চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অলিয়ার রহমান খান বলেন, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেননি। আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ