• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১

মতিউর রহমান মুন্না, গ্রিস
আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গ্রিসে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১

গ্রিসের ক্রিতি দ্বীপে পাঁচ দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একটি চার্চ ধসে পড়েছে। এতে অন্তত ১জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
এ ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ও সরকারি দপ্তরগুলো ছেড়ে রাস্তায় বের হয়ে আসে এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গ্রিসের ভূকম্পনবিদ ইফথিমিওস লেকাস ভূমিকম্পটিকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করে এরপর শক্তিশালী পরাঘাত হয়েছে বলে জানিয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আরকালোখোরি শহরের একটি গির্জার গম্বুজ ধসে এক ব্যক্তি মারা গেছেন। গির্জাটিতে সংস্কার কাজ চলছিল।

সূত্রে জানা যায়, ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিস এবং তুরস্ক উভয়ই ফল্ট লাইনের ওপর আছে। এই দুই দেশে ভূমিকম্প সাধারণ বিষয়। ৫.8 মাত্রার ভূমিকম্পে প্রায় ১১ জন আহতের মধ্যে দু’জনকে ভেনিজেলিও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। একজনের হাড় ভেঙে গেছে।

এছাড়া পাটসিডেরোস গ্রামের আরেকজন নাগরিককে উদ্ধার করা হয়, যিনি ভূমিকম্পের সময় ঘরের দরজা খুলতে না পারায় তার বাড়ির ভিতরে আটকা পড়েছিলেন।

ভূমিকম্পের সময় ক্রিতির প্রধান শহর হেরাক্লিয়নের বহু বাসিন্দা খোলা জায়গায় বের হয়ে আসেন। স্কুল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে মাঠে অথবা শহরের চত্বরগুলোতে চলে যেতে বলা হয়।

স্কাই টেলিভিশনকে শহরটির মেয়র বলেছেন- “কয়েক সেকেন্ড ধরে বেশ শক্তিশালী কম্পন অনুভূব করেছি,”।

এথেন্সের জিওডাইনামিক ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল এবং এটির উৎপত্তি ক্রিতির দক্ষিণপূর্বাঞ্চলীয় আরভি শহরের ২৩ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল। বিগত কয়েক বছর ধরে গ্রিসে ভূমিকম্পের পরিমাণ বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান স্থানীয় জনগণ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর /জই


আরো বিভন্ন ধরণের নিউজ