• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারের সাগর থেকে সাড়ে ২১ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

জুবাইরুল ইসলাম জুয়েল( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারের সাগর থেকে আনুমানিক সাড়ে ২১ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-১৫
কক্সবাজারের বঙ্গোপসাগর থেকে অভিযান চালিয়ে
 (৪ লক্ষ ৩০ হাজার) পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করাঞ হয়।
শুক্রুবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ঃ৩০ মিনিটের সময় গভীর সমুদ্র থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন গোবিন্দরকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২) ,চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন লাইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাসির উদ্দিন (৩৬), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন বিলিজাপাড়া এলাকার জহির আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন উত্তরপাড়া শাহপরীরদ্বীপ ০৮ নং ওয়ার্ড এর মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ছৈয়দুর রহমান(৪৮)।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাব-১৫ কক্সবাজার 
গোপন সংবাদের ভিত্তিতে রাতে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ৫ জনকে আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, র‍্যাব-১৫ গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল । সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে।। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা, স্থলপথ অনিরাপদ থাকায় তারা সমুদ্রপথে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে দেশের অন্যত্র পাচার করছিল এবং দীর্ঘদিন যাবৎ তারা এ ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ