• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযান ১লাখ ৭৫ হাজার ইয়াবা জব্দ

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

টেকনাফের সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযান ১লাখ ৭৫ হাজার ইয়াবা জব্দ।

টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের সীমান্তবর্তী এলাকা মায়ানমার সমুদ্র পথ হয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে অনুপ্রবেশ করার সময়, বাংলাদেশ কোস্টগার্ডের বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে:এম তারেক আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ মায়ানমার কিনারায় অভিযান পরিচালনা করে ১লাখ ৭৫ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের জওয়ানরা।

(৩রা অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার সময় টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ মায়ানমারের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা নিয়ে বাংলাদেশে একটি কাঠের তৈরি নৌকা অনুপ্রবেশ করতে দেখা যায়, নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: এম তারেক আহমেদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি ধাওয়া করলে একপর্যায়ে তারা একটি কালো রঙের পলিথিন ব্যাগ পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মায়ানমার সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়, এসময় পানি হতে কালো পলিথিনে মোড়ানো ব্যাগটি উদ্ধার করা হয়, এবং পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে: কমান্ডার এম তারেক আহমেদের সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।
তিনি আরো জানান বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি,দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬ অক্টোবর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ