• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ২০২১’

মতিউর রহমান মুন্না, গ্রিস
আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ২০২১’
মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রিসে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ২০২১’। মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই জমকালো উৎসব। দূতাবাস কার্যালয় প্রাঙ্গনে ওই দিন দুপুর ২ ঘটিকা থেকে সন্ধা ৭ ঘটিকা পর্যন্ত চলবে এই উৎসব।

দূতাবাস সুত্রে জানা যায়, ইতিমধ্যে নানা ধরণের অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি খাবার, পণ্য প্রর্দশনী ও মেলার আয়োজন রয়েছে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে গ্রিসে বসবাসকারী বাংলাদেশি সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দূতাবাস। উক্ত উৎসবকে আনন্দমুখর করে তুলতে সকল প্রবাসী বাংলাদেশি সবান্ধব/সপরিবারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ, এথেন্স, গ্রিস। এসব কর্মসূচীর মধ্যদিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশ কে বিদেশিরা আরো বিষদ আকারে জানতে ও বুঝতে পারে। এতে করে প্রবাসে বসবাসরত বাংলাদেশীরাই সবচেয়ে বেশি সম্মানিত হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ