• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে চান পার্থ

মতিউর রহমান মুন্না, তথ্য প্রযুক্তি ডেক্স:
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে চান পার্থ

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত নাম আবু জাহিদ জাকারিয়া পার্থ। একজন বাংলাদেশি সংগীত শিল্পী, উদ্যোক্তা ও সাইবার সিকিউরিটি (বিশেষজ্ঞ) হিসেবে পরিচিতি অর্জন করেছে এই তরুণ। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী আবু জাহিদ জাকারিয়া পার্থ। ছাত্রাবস্থা থেকেই সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহ তাকে এই মাধ্যমে পরিচিত মুখ করে তুলেছে। দেখতে দেখতে তার জীবনের পথচলায় এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে একজন পরিচিত মুখ । পার্থ একাধারে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং উদ্যোক্তাও।
Abu Zahid Jakaria Partho নামে নিজের একটি ফেজবুক ফ্যান পেজ দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি । মূলত ফেসবুকের সুরক্ষাজনিত সমস্যা সমাধান এবং সাইবার নিরাপত্তা তৈরির কাজ করছেন তিনি। বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংও করেন। এছাড়া বিভিন্ন পণ্যের প্রমোশন করে থাকেন অনলাইনের মাধ্যমে। ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্যের প্রমোশন করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
ইতোমধ্যে আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ইউটিউব, টিকটক এবং স্পটিফাইয়ের অফিসিয়াল শিল্পী হিসাবে ভেরিফাইড করা হয়েছে পার্থ’কে। ২০২১ সালের জানুয়ারিতে ইউটিউবে অফিসিয়াল শিল্পী চ্যানেল হিসেবে ভেরিফায়েড হয়েছিল তার চ্যানেল এবং সম্প্রতি তিনি স্পটিফাই থেকে শিল্পী যাচাই-বাছাইয়ে স্থান পেয়েছেন।
করোনা পরিস্থিতির মধ্যে তিনি এই মুহূর্তে ইউটিউব, স্পটিফাই এবং আইটিউনস এবং সমস্ত স্ট্রিমিং অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে বাড়িতে থেকেই গান প্রকাশের চেষ্টা করে যাচ্ছেন । এ অবস্থায় এগুলোই সেরা মাধ্যম বলে তিনি মনে করেন।
আর এইজন্য আবু জাহিদ জাকারিয়া পার্থ সবার শুভকামনা এবং সহযোগিতা কামনা করেন যেনো সে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ