• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিরাজগঞ্জে মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা (বাংলাদেশ) থেকে
আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জে মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
১৪ অক্টোবর সিরাজগঞ্জের সয়াধানগড়া উত্তর পাড়ায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পৈত্রিক বসতবাড়িতে প্রস্তাবিত মওলানা ভাসানী স্মৃতি কমপ্লেক্সে কম্পাউন্ডের সামনে “মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার” এবং “হাজী শরাফত আলী খান ও মজিরণ নেছা প্রি-প্রাইমারী স্কুল” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ন্যাপ ভাসানী চেয়ারম্যান ও মওলানা ভাসানী স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক জনাব হাসরত খান ভাসানী (মওলানা ভাসানীর নাতি)।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক জনাব ডাঃ তছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য জনাব জিন্নাহ্ খান উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব , লতিফুর রহমান খান লিটন, সদস্য জনাব মোখলেছুর রহমান খান মুকুল, ফজলার রহমান খান, শফিকুল ইসলাম খান প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ