• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারের কুখ্যাত মাদক কারবারি রুবি অবশেষে শ্রীঘরে

এন আলম আজাদ ককসবাজার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

কক্সবাজারের কুখ্যাত মাদক কারবারি রুবি অবশেষে শ্রীঘরে

কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার নিশ্ছিদ্র নিরাপত্তা বৈষ্ঠিত একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা সহ ঐ বাড়ির মালিক রুবি আক্তারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ১৮ নভেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সৌমেন মণ্ডলের নেতৃত্বে সঙ্গীয়রা চিহ্নিত এই মাদক ব্যবসায়ী রমণীকে গ্রেপ্তারে সমর্থ হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,ঐ রাতে গোপন সংবাদ পেয়ে শহরের উত্তর রুমালিয়ার ছড়ার ৫৯৪ হোল্ডিং নম্বরের ঐ বাড়িতে অভিযান পরিচালিত হয়।অভিযানে আব্দুর রহমানের স্ত্রী রুবি আক্তার (২৫)কে এ পরিমান ইয়াবাসহ আটক করা হয়।

দেখাগেছে চারিদিকে সুউচ্চ সীমানা প্রাচীর বেষ্টিত ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাড়িটি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার বেইজক্যাম্প হিসাবে ব্যবহৃত হচ্ছিল।গ্রেফতার রুবি আক্তারের স্বামী আবদুর রহমানও মাদক মামলায় আটক হয়ে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটক রুবি আক্তারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ও ২৬ ধারায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু করেছেন।ডিসিডির সহকারী পরিচালক সৌমেন মণ্ডল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
বিডিনিউজ ইউরোপ/১৯ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ