• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদ্‌যাপিত

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

গতকাল ১৮ অক্টোবর গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদ্‌যাপিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত আসুদ আহ্‌মেদ বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)-এর আবির্ভাব বিশ্বমানবতার মু্ক্তির দ্বার খুলে দিয়েছিল। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, আজীবন তিনি নির্যাতিত বিপন্ন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। রাষ্টদূত আরো বলেন, আমরা তাঁর জীবন থেকে সহমর্মীতা, সহনশীলতা ও সততার অনন্য শিক্ষা গ্রহণ করে সমাজের প্রতি দায়িত্বশীল আচরন এবং শান্তি ও সম্পৃতির বিশ্ব গড়তে আমরা ভূমিকা রাখতে পারি। দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

এরপর, হাফেজ মাওলানা মোঃ আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরনকারী সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের এবং বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া হয়।
“মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি”

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ