• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার ডিসির বদান্যতায় অবশেষে প্রধানমন্ত্রীর ঘর জুটেছে বৃদ্ধা ভিক্ষুকের

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

কক্সবাজার ডিসির বদান্যতায় অবশেষে প্রধানমন্ত্রীর ঘর জুটেছে বৃদ্ধা ভিক্ষুকের

মহানুভব কক্সবাজার জেলার জেলার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ইতিমধ্যে পুরো জেলাবাসির মণিকোঠায় পৃথক স্হান করে নিয়েছেন।উদার ও মানবিক হিসাবে পরিচিত এ জেলা প্রশাসক হতদরিদ্র ও ঘরহীন মানুষকে মাথাগুজার ঠাই করে দিচ্ছেন প্রায়শ।
অন্যায়,অনাচার,অবহেলা,জোর- জুলুম কিংবা অসহায় মানুষের উপর অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তার সোচ্চার উপস্হিতি জেলাবাসি তার প্রশংসায় পঞ্চমুখ।একের পর এক এমন মানবিককতার স্বাক্ষর রেখে চলেছেন কক্সবাজার জেলায় সরকারের গুরুত্তপূর্ণ এ মহান মানুষটি।ইতিমধ্যে একজন অসহায় ভিক্ষুককে রাঘববোয়ালদের কবল থেকে রক্ষা করে তার মহান উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত আবারও জেলাবাসির সামনে তুলে ধরেছেন তিনি।

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দিল ছেহের।স্বামীঃ মৃত নবী, ঠিকানাঃ জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম, রামু। পৃথিবীতে তার আপন কেউ নেই। পেশায় ভিক্ষুক। দীর্ঘ ৩০ বছর আগে তিনি সরকার থেকে একটি খাস জমি বন্দোবস্ত পান। কিন্তু এই সমাজেরই কিছু প্রভাবশালী মানুষ জোরপূর্রবক তার জমি দখল করার অপচেষ্টা চালায়।পরে তিনি বিভিন্ন জায়গায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন অনেক।কিন্তু কেউ কোন সমাধান দিতে পারেননি। খবর পেয়ে রামুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় সার্বিক তত্ত্বাবধানে তাকে সহায়তা দিয়ে প্রভাবশালীদের কবল থেকে রক্ষা করা হয়।কথাগুলো বলছিলেন,কক্সবাজারবাসী প্রিয় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তার পেইজ বুক আইডিতে।তিনি আজ ঐ বৃদ্ধা মহিলা ভিক্ষুকের জায়গা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘরও তৈরি করে দিচ্ছেন তাকে।

তিনি আরো বলেন,মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা – মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলার প্রশাসন গুলো বদ্ধপরিকর থাকবে সর্বক্ষণ।
বিডিনিউজ ইউরোপ/১৯ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ