• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডাকাতির অভিযোগে ভেনিস এয়ারপোর্টে এক বাংলাদেশী গ্রেফতার

ইতালি প্রতিনিধি ভেনিস
আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ডাকাতির অভিযোগে ভেনিস এয়ারপোর্টে এক বাংলাদেশী গ্রেফতার!!

ডাকাতির অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে ভেনিস বিমান বন্দর পুলিশ।জানাযায় বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে তুর্কি এয়ারলাইন্সে গত ২৫ অক্টোবর সোমবার ভেনিস মার্কোপলো বিমানবন্দের অবতরন করেন। এরপর ইমিগ্রেশন পুলিশ তার সৌজন‍্য চেক করার সময় তারা আবিস্কার করে এই বাংলাদেশী ডাকাতির অভিযোগে অভিযুক্ত এবং যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইতালীর আদালত তাকে ২ বছর ৩ মাসের জেল দিয়েছে । জানাযায় ২০১৪ সালের ডিসেম্বরে মেস্ত্রেতে সংঘটিত গুরুতর একটি ডাকাতির জন্য তাকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত।

বিমান বন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি সান্তা মারিয়া মাজ্জোরে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় সে ফিনকানতিয়েরীতে কাজ করতো। তার নামের প্রথম অক্ষর M K, বয়স ৩০ বছর।
সুত্র : il gazzettino.

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ