• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিদেশি ক্লাবের হয়ে খেলছে দেশের মেয়ে সাবিনা

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদকঃ
আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে চতুর্থবারের মতো খেলবে সাবিনা খাতুন

দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলা সাবিনা খাতুন আবার মাতাবেন মালদ্বীপের মাঠ। আগামী ২০ নভেম্বর মালদ্বীপের ঘরোয়া নারী ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে।

মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে খেলতে সাবিনা যাচ্ছেন দ্বীপ দেশটিতে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সাবিনা মালদ্বীপ যাচ্ছে।

এটি হবে সাবিনার চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলা। ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে (পুলিশ)। এরপর ২০১৬ সালে দুইবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে।

চতুর্থবার মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে সাবিনা খাতুন বলেছেন, ‘২০ নভেম্বর ওদের টুর্নামেন্ট শুরু হবে। আমাকে ১২ নভেম্বরের মধ্যে যেতে বলেছে।’

সাবিনা মালদ্বীপের ক্লাবে ৩ বার খেলার পাশাপাশি ভারতের ক্লাবেও খেলেছেন। ২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ভারতের নারী ফুটবল লিগে। করেছিলেন ৬ গোল।

চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলতে গিয়ে আগের মতোই গোল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের অধিনায়ক, ‘আমি যখন যে দলেই খেলি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এবারও সেই প্রচেষ্টা থাকবে, যাতে বেশি গোল করে দলকে জেতাতে পারি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ